রমজানের ক্যালেন্ডার ২০২৬

আহলান সাহলান মাহে রমজান। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।

ঢাকা জেলার ২০২৬ সালের (১৪৪৭ হিজরী) পবিত্র রমজান মাসের ক্যালেন্ডার নিচে দেওয়া হলো:

ঢাকার সময়ের সাথে বিভিন্ন জেলার সময়ের পার্থক্য ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত ঢাকা জেলার সেহরি ও ইফতারের সময়ের সাথে দেশের অন্যান্য জেলার সময়ের কিছুটা পার্থক্য থাকে। ভৌগোলিক অবস্থানের কারণে ঢাকার সময়ের সাথে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করে অন্যান্য জেলার সময় নির্ধারিত হয়। নিচে প্রধান জেলাগুলোর সময়ের পার্থক্য টেবিল আকারে দেওয়া হলো:

ঢাকার সময়ের সাথে জেলাভিত্তিক যোগ/বিয়োগ গাইড

জেলার নামসাহ্‌রি (মিনিট)ইফতার (মিনিট)
চট্টগ্রাম– ৫ মিনিট– ৬ মিনিট
সিলেট– ৭ মিনিট– ৬ মিনিট
কুমিল্লা– ৩ মিনিট– ৪ মিনিট
রাজশাহী+ ৬ মিনিট+ ৭ মিনিট
খুলনা+ ৪ মিনিট+ ৩ মিনিট
রংপুর+ ৪ মিনিট+ ৫ মিনিট
বরিশাল+ ১ মিনিট০ (একই সময়)
ময়মনসিংহ০ (একই সময়)০ (একই সময়)
বগুড়া+ ৩ মিনিট+ ৪ মিনিট
যশোর+ ৫ মিনিট+ ৫ মিনিট
দিনাজপুর+ ৭ মিনিট+ ৮ মিনিট

বিভিন্ন জেলার সময়ের পার্থক্য কিভাবে হিসাব করবেন?

১. বিয়োগ (-): আপনার জেলার নামের পাশে বিয়োগ চিহ্ন থাকলে ঢাকার মূল সময় থেকে তত মিনিট কমিয়ে নেবেন। (যেমন: সিলেটে সাহরি ঢাকার ৭ মিনিট আগে করতে হবে)।

২. যোগ (+): আপনার জেলার নামের পাশে যোগ চিহ্ন থাকলে ঢাকার মূল সময়ের সাথে তত মিনিট বাড়িয়ে নেবেন। (যেমন: রাজশাহীতে ইফতার ঢাকার ৭ মিনিট পরে হবে)।

রমজানের নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য (Important Notes)

ফজরের আজান: সেহরির শেষ সময়ই মূলত ফজরের ওয়াক্তের শুরু। এই ক্যালেন্ডারে সেকেন্ড বাদ দিয়ে পূর্ণ মিনিট উল্লেখ করা হয়েছে।

জেলাভেদে পরিবর্তন: ঢাকার সময়ের সাথে অন্যান্য জেলার সময়ের পার্থক্য রয়েছে। দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতার করতে হবে।

একনজরে পবিত্র রমজান ২০২৬ (ঢাকা জেলা)

  • রমজান শুরু: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার।
  • প্রথম রোজার সেহরি (ঢাকা): ভোর ৫টা ১২ মিনিট (শেষ সময়)।
  • প্রথম রোজার ইফতার (ঢাকা): সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট।
  • শবে কদর (২৭ রমজান): ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার দিবাগত রাত।
  • ঈদুল ফিতর: ২০ বা ২১ মার্চ ২০২৬ (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।
  • সময়সূচি নির্ধারক: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
  • বিশেষ দ্রষ্টব্য: ঢাকার সময়ের সাথে অন্যান্য জেলার সময় ১ থেকে ৯ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করতে হবে।

পবিত্র রমজান ক্যালেন্ডার ২০২৬ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Q&A-FAQ)

প্রশ্ন: ২০২৬ সালের প্রথম রোজা কত তারিখে? (When is the first Ramadan 2026?)

উত্তর: চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের প্রথম রোজা আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০২৬।

প্রশ্ন: ২০২৬ সালে রমজান মাস কত দিনে হবে? (How many days in Ramadan 2026?)

উত্তর: হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। এটি মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করে।

প্রশ্ন: ঢাকার প্রথম রোজার সেহরির শেষ সময় কত? (Sehri Last Time in Dhaka 1st Ramadan)

উত্তর: ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী, ১লা রমজান ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট।

প্রশ্ন: ২০২৬ সালের প্রথম রোজার ইফতারের সময় কত? (1st Ramadan Iftar Time in Dhaka)

উত্তর: ১লা রমজান ঢাকা জেলায় ইফতারের সময় সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট।

প্রশ্ন: ঢাকার সময়ের সাথে অন্যান্য জেলার সময়ের পার্থক্য কত? (Ramadan Time Difference between Districts)

উত্তর: ভৌগোলিক অবস্থানের কারণে ঢাকার সময়ের সাথে অন্যান্য জেলার সময়ের ১ থেকে ৯ মিনিট পর্যন্ত কম-বেশি হয়ে থাকে।

প্রশ্ন: সেহরির শেষ সময় ও ফজরের আজানের মধ্যে পার্থক্য কী?

উত্তর: সেহরির শেষ সময়টিই মূলত ফজরের ওয়াক্তের শুরু। সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময়ের ৫-৬ মিনিট পর ফজরের আজান দেওয়া হয়।

প্রশ্ন: রোজার নিয়ত কখন এবং কীভাবে করতে হয়? (Roza Niyat and Dua)

উত্তর: সেহরির পর মনে মনে রোজা রাখার ইচ্ছা করাই নিয়ত। আপনি চাইলে আরবিতে বা বাংলায় “হে আল্লাহ, আমি আগামীকাল আপনার সন্তুষ্টির জন্য রমজানের রোজা রাখার নিয়ত করলাম” বলতে পারেন।

প্রশ্ন: ইফতারের সঠিক দোয়া কোনটি? (Dua for Breaking Fast)

উত্তর: ইফতারের মাসনুন দোয়া হলো— “আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু” (অর্থ: হে আল্লাহ, আমি আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়েই ইফতার করছি)।

প্রশ্ন: ভুলবশত খেয়ে ফেললে কি রোজা ভেঙে যায়?

উত্তর: না, যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বা ভুলে কিছু খেয়ে ফেলেন, তবে তার রোজা ভাঙবে না। মনে পড়ার সাথে সাথে খাওয়া বন্ধ করে রোজা পূর্ণ করতে হবে।

প্রশ্ন: ইনজেকশন বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যায়?

উত্তর: অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, পেশি বা শিরায় ইনজেকশন নিলে রোজা ভাঙে না। তবে গ্লুকোজ বা পুষ্টির ইনজেকশন নেওয়া মাকরূহ।

প্রশ্ন: ২০২৬ সালের ঈদুল ফিতর কত তারিখে? (When is Eid ul Fitr 2026?)

উত্তর: রমজান ৩০ দিন পূর্ণ হলে আগামী ২১ মার্চ, শনিবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রশ্ন: রমজানের ক্যালেন্ডার কোথায় পাওয়া যাবে?

উত্তর: ইসলামিক ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাদের ওয়েবসাইটে প্রকাশিত রমজান ক্যালেন্ডার ডাউনলোড করা যাবে।

DISCLAIMER

Due to the periodic changes of information/requirement/document, Worldwide Immigration Consultancy doesn’t provide any confirmation, guarantee or representation, express or implied, that the information contained or referenced herein is completely accurate or final. Worldwide Immigration Consultancy also doesn’t assure the grant of visa for its ‘Visa logistics support’. Visa grant is the distinct decision of embassy or consulate of the respective countries.